1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চিয়া সিড খাওয়ার সঠিক পদ্ধতি কোনটি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার পঠিত

ওমেগা থ্রি ফ্যাটি এসিড, অ্যান্টি-অক্সিডেন্ট, ফাইবার ও প্রোটিনের জন্য চিয়া সিড জনপ্রিয়। শরীরের ওজন কমাতেও নিয়মিত এই বীজ খেলে উপকার পাওয়া যায়। দই, কর্নফ্লেক্স, স্মুদি—নানাভাবে চিয়া সিডকে ব্যবহার করা যায়। তবে চিয়া সিড সঠিকভাবে না খাওয়া হলে শরীরের ক্ষতি হতে পারে।

চিয়া সিড শুকনা খেলে অনেক সময়েই তা গলায় আটকে যায়। তারপর জলীয় অংশ শোষণ করে তা আরো ফুলে যায়। ফলে ব্যক্তির দম বন্ধ হয়ে যেতে পারে। শুকনা চিয়া সিড পেটে গিয়েও পাকস্থলী থেকে জলীয় অংশ শোষণ করে।

ফলে দেহে পুষ্টিগুণ শোষণের তারতম্য হতে পারে।
চিয়া সিড শুকনা খেলে তা অনেকের ক্ষেত্রে হজমের সমস্যা তৈরি করতে পারে। কারণ বীজের বাইরের খোলসটি মোটা হয়। ফলে তা হজম হতে বেশি সময় লাগে।

পেট ফাঁপা বা অনেক সময় পেট ব্যথাও হতে পারে। তাই সবসময়ে এই বীজ পানিতে ভিজিয়ে খাওয়া উচিত।

একসঙ্গে বেশি পরিমাণে চিয়া সিড খাওয়া উচিত নয়। তার ফলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাই এক বারে দুই চা চামচ বা ৩০ গ্রামের বেশি চিয়া সিড খাওয়া উচিত নয়।

রাতে ঘুমাতে যাওয়ার আগে চিয়া সিড খাওয়া উচিত নয়। কারণ চিয়া সিড হজম করতে সময়ের প্রয়োজন। ধীরে ধীরে হজম হয় বলে রাতে চিয়া সিড খেয়ে ঘুমাতে গেলে হজমের সমস্যার কারণে ঘুমে ব্যঘাত ঘটতে পারে।

চিয়া সিড রক্তের ঘনত্ব কমাতে সাহায্য করে। তাই যারা রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে রক্তক্ষরণের আশঙ্কা বৃদ্ধি পেতে পারে। আবার অনেক সময় চিয়া সিড রক্তে শর্করার মাত্রা ব্যাপক হারে কমিয়ে দিতে পারে। তাই নিয়মিত চিয়া সিড খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।

সূত্র : আনন্দবাজার ডট কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park