1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রুক্মিণীর পরিবারে এলো নতুন ‘অতিথি’

  • আপডেট সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

টালিউডের প্রেমিক জুটি দীপক অধিকারী দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র সবসময়ই সামাজিক মাধ্যমে আলোচনায় থাকেন। আবার এ তারকা জুটি নিজেদের সম্পর্ক নিয়ে কখনো লুকোছাপা করেন না। পার্টি হোক কিংবা অনুষ্ঠান—সবখানে একসঙ্গে দেখা যায় তাদের।

সম্প্রতি মুক্তি পাওয়া দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ বক্স অফিসে ভালোই ছাপ ফেলেছে। এর মাঝেই অভিনেতা ‘রঘু ডাকাত’ সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে রুক্মিণী চেষ্টা চালিয়ে যাচ্ছেন বি-টাউনের নিজের জমি শক্ত করার কাজে।

এর মধ্যেই রুক্মিণীর পরিবারে এলো নতুন অতিথি। সামাজিক মাধ্যমে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেখা যাচ্ছে— একটি বিলাসবহুল গাড়ি কিনেছেন রুক্মিণী। বিএমডব্লিউ ৫ সিরিজের গাড়িটি কিনেছেন তিনি। সাদা রঙা গাড়িটির কলকাতায় অনরোড (ভ্যারিয়েন্ট অনুযায়ী নির্ভর করছে) দাম প্রায় ৮৭.৭৫ লাখ থেকে প্রায় ১ কোটি টাকা। গাড়িটি বাড়িতে আনার সময় শোরুমে গিয়ে তার সামনে দাঁড়িয়ে ফটোসেশন করেছেন এ জুটি।

এতসব ব্যস্ততার মাঝেও এ তারকা জুটি সময় কাটাতে ছুটে যান দূরে কোথাও। তবে এরই মাঝে টালিউডে গুঞ্জন— দূরত্ব তৈরি হয়েছে দেব-রুক্মিণীর মধ্যে। যদিও সেই জল্পনায় ইতি টেনেছেন এ তারকা জুটি। সম্প্রতি দেবের বাড়ির গণেশ পূজায় হাজির হয়েছিলেন নায়িকা রুক্মিণী মৈত্র। আবার ‘ধূমকেতু’-র স্পেশাল স্ক্রিনিংয়েও হাতে হাত ধরে এসে বলেছেন— আমি ছিলাম, আছি থাকব…।

এর মধ্যে অভিনেত্রী পাড়ি দিয়েছেন মায়ানগরী মুম্বাইয়ে। বলিউডে কাজের স্বপ্নপূরণে আপাতত তিনি সেখানকারই বাসিন্দা। দেবও তার পার্টনারের পাশে থাকছেন। কাজের ব্যস্ততার মধ্যেও দেখা করতে হাজির হন মুম্বাই। তবে এ মুহূর্তে অভিনেতা রয়েছেন টালিউডে। ফলে নায়িকাও ফিরেছেন এই শহরে। উৎসবের দিনগুলো এখানে কাটিয়ে ফিরবেন মুম্বাইতে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park