1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পেয়ারা কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখা জরুরি

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

পেয়ারা যতটা সুস্বাদু হয় মিষ্টি হলে, ঠিক ততটাই বিস্বাদ লাগে স্বাদ না থাকলে। অনেক সময় বাজারে বিক্রেতারা ভালো পেয়ারা বলে ধরিয়ে দিলেও, খেতে গিয়ে দেখা যায় পানসে। পেয়ারার স্বাদ অনেকাংশে নির্ভর করে তার জাতের ওপর। পাশাপাশি কতটা পাকা বা কাঁচা, তার সঙ্গেও মিষ্টত্বের সম্পর্ক রয়েছে।

সাধারণত পাকা পেয়ারা বেশি মিষ্টি হয়। কিছু পেয়ারার ভেতরটা লালচে হয়, যা তুলনামূলকভাবে বেশি সুস্বাদু হয়।
যেমন টাটকা মাছ বা সবজি কেনার জন্য অভিজ্ঞতা দরকার, তেমনই ফল কেনার ক্ষেত্রেও সঠিক জ্ঞান প্রয়োজন। চলুন, জেনে নিই কোন লক্ষণগুলো দেখে সহজেই ভালো পেয়ারা বেছে নেবেন।

রং
গাঢ় সবুজ পেয়ারা সাধারণত কাঁচা থাকে এবং শক্ত হয়। যেসব জাতের পেয়ারা এমনিতেই মিষ্টি, সেগুলিতে কাঁচা অবস্থাতেও মিষ্টি থাকে। তবে হালকা হলদে আভাযুক্ত পেয়ারা কিনলে মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। আবার একেবারে হলদেটে পেয়ারায় নরম ভাব দেখা যায়, যা অনেকেরই পছন্দ নয়।

গন্ধ
পেয়ারা কাঁচা নাকি পাকা তা বুঝতে গন্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে পাকা পেয়ারার গন্ধ বেশি তীব্র হয়। তাই রং দেখে যদি নিশ্চিত হওয়া না যায়, অবশ্যই গন্ধ শুঁকে দেখা উচিত।

নরমভাব
অতিরিক্ত শক্ত পেয়ারা মানেই কাঁচা। আঙুল দিয়ে চাপ দিলে হালকা নরম লাগলে বুঝতে হবে পেয়ারা পেকেছে।

তবে খুব বেশি নরম হলে বুঝতে হবে সেটি অতিরিক্ত পাকা হয়ে গেছে।
ভেতরের রং
সাদা বা লালচে শাঁসের পেয়ারা স্বাদে ভিন্ন হয়। সাধারণত লালচে শাঁসের পেয়ারা বেশি মিষ্টি হয়। আবার কিছু ছোট ও সবুজ পেয়ারা জাতভেদে যথেষ্ট মিষ্টি হতে পারে।

সতর্কতা
অনেকেই কাঁচা পেয়ারা কিনে বাড়িতে রেখে পাকার অপেক্ষা করেন। তবে সব কাঁচা পেয়ারা সময়ের সঙ্গে মিষ্টি হবে, এমনটা নয়। তাই শুরু থেকেই দেখে কেনা সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

সূত্র : আনন্দবাজার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park