1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কাঁচা মরিচ দীর্ঘদিন সংরক্ষণের সহজ কৌশল

  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

রান্নার সময় চাল-ডাল-লবণের পরেই যে উপাদানটির প্রয়োজন পড়ে, তা হলো কাঁচা মরিচ। মাছ-মাংস, শাক-সবজি, ভর্তা কিংবা সালাদ সবকিছুর স্বাদ বাড়াতে এটি অপরিহার্য। এমনকি অনেকে ভাতের সাথেও কাঁচা মরিচ চিবিয়ে খেতে পছন্দ করেন। কিন্তু সমস্যা হলো, কাঁচা মরিচ বেশিদিন টাটকা রাখা যায় না।

ফ্রিজে রাখলেও অনেক সময় শুকিয়ে যায় বা পচে যায়। তবে কিছু ঘরোয়া উপায় জানলে এই সমস্যার সহজ সমাধান মিলতে পারে। চলুন, জেনে নিই।
অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে রাখুন
কাঁচা মরিচ বোঁটা ছাড়িয়ে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে নিন।

ফয়েলটির দুই প্রান্ত ভালোভাবে মুড়ে দিন যেন ভেতরে বাতাস না ঢোকে। এরপর ফ্রিজে রাখুন প্রায় ৫ ঘণ্টা। পরে বের করে একটি বায়ুরোধক (এয়ারটাইট) পাত্রে ভরে আবার ফ্রিজে রেখে দিন। এই পদ্ধতিতে মরিচ অনেক দিন টাটকা থাকবে।

বোঁটা ছাড়িয়ে এয়ারটাইট বক্সে রাখুন
ফ্রিজে রাখার আগে মরিচের বোঁটা আলাদা করে ফেলুন। এবার একটি এয়ারটাইট পাত্রে নিচে নরম কাপড় বিছিয়ে মরিচ রাখুন। উপর থেকে আরো একটি পাতলা কাপড় দিয়ে ঢেকে দিন। এতে মরিচ সহজে পচবে না এবং ফ্রিজ ছাড়াও কয়েকদিন ভালো থাকবে।

চেনযুক্ত ব্যাগে সংরক্ষণ
ছোট চেন লাগানো ব্যাগে কাঁচা মরিচ সংরক্ষণ করলেও ভালো ফল পাওয়া যায়।

অবশ্যই বোঁটা আলাদা করে নিতে হবে। ব্যাগটি ভালোভাবে বন্ধ করে ফ্রিজে রাখলে মরিচ দুই সপ্তাহ পর্যন্ত টাটকা থাকবে।
তবে যে পদ্ধতিই ব্যবহার করুন না কেন, সাধারণত কাঁচা মরিচ দুই সপ্তাহের বেশি ভালো রাখা সম্ভব হয় না। তাই একবারে বেশি না কিনে প্রয়োজন অনুযায়ী ১-২ সপ্তাহের জন্য কাঁচা মরিচ সংগ্রহ করাই ভালো।

পরামর্শ: মরিচে পানি লাগানো থাকলে ভালোভাবে মুছে তারপর সংরক্ষণ করুন। ফ্রিজের নিচের ড্রয়ার অংশে রাখা সবচেয়ে উপকারী। পুরোনো ও পচা মরিচগুলো আলাদা করে ফেলুন, না হলে অন্যগুলোও নষ্ট হতে পারে।

সূত্র : টিপস ২৪

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park