1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চুল পড়া বন্ধ করতে উপকারে আসে রসুন, যেভাবে ব্যবহার করবেন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

প্রায় সবার ঘরেই রসুন থাকে। রসিয়ে কষিয়ে খাবার খেতে ভালোবাসেন যারা, তাদের কাছে রসুনের কদর যথেষ্ট। কারণ, রান্নার স্বাদ বাড়াতে রসুনের জুড়ি মেলা ভার। তবে জানেন কি, চুল পড়া বন্ধ করতেও রসুন উপকারী।

তবে ব্যবহার করতে হবে নির্দিষ্ট উপায়ে, আর তাতেই মিলবে সুফল।
রসুন কিভাবে চুল পড়া বন্ধ করতে সাহায্য করে

রসুনে থাকা সালফার চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। এ ছাড়া রসুনের জীবাণুরোধী ক্ষমতা রয়েছে। তার ফলে চুলের ত্বকে কোনো জীবাণু সংক্রমণ আটকায়।

স্বাভাবিকভাবে তাতে চুল পড়া কমে।
কিভাবে ব্যবহার করলে মিলবে সুফল

রসুন তেল চুলের জন্য অত্যন্ত উপকারী। এটি মাথায় মাখলে চুল পড়া কমবে। কয়েক ভাবেই রসুন ব্যবহার করা যায়।

সেগুলো হচ্ছে—
রসুন তেল

একটি পাত্রে নারকেল কিংবা অলিভ অয়েল নিন। তার মধ্যে সামান্য পরিমাণ থেঁতো করা রসুন দিন। মিনিট পাঁচেক ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে একটি পাত্রে ছেঁকে নিন। এবার তা মাথায় মাখুন।

৫-১০ মিনিট হালকা হাতে মাসাজ করুন। তাতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়বে। কমবে চুল পড়া। মাত্র কয়েকদিন ব্যবহারে মিলবে সুফল।

রসুন পেস্ট

৮-১০ কোয়া রসুনের খোসা ছাড়িয়ে নিন। এবার অল্প থেঁতো করে নিন। আধঘণ্টা শুকনো চুলের গোড়ায় মেখে রাখুন। রস শুকিয়ে গেলে চুল ঝেড়ে নিন। শ্যাম্পু করে ফেলার পর দেখবেন চুল চকচক করছে। আগের তুলনায় অনেক বেশি নরমও হয়ে গেছে।

রসুন গুঁড়া

রসুন গুঁড়া তৈরি করে নিতে পারেন। একটি বায়ুরোধী কৌটায় রেখে দিন। সপ্তাহে কমপক্ষে একবার তেলের সঙ্গে মিশিয়ে ওই গুঁড়া চুলের গোড়ায় মাখুন। চুল পড়া কমবে।

তবে রসুন চুলের জন্য ব্যবহার করার আগে অবশ্যই দেখে নিন আপনার অ্যালার্জি হয় কি না। নইলে হিতে বিপরীত হতে পারে।

সূত্র : সংবাদ প্রতিদিন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park