1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শীত আসার আগে খুশকির সমস্যা দূর করতে যা করণীয়

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পঠিত

শীতকাল মানেই অনেকের মাথায় খুশকির সমস্যা বেড়ে যাওয়া। কেউ কেউ আবার শীত ছাড়াও বছরের বাকি সময় খুশকির সমস্যায় ভোগেন। শুষ্ক আবহাওয়ার কারণে মাথার ত্বক রুক্ষ হয়ে যায়, যার ফলে খুশকি বাড়ে। অনেকে তাই নানা রকম কেমিক্যালযুক্ত হেয়ার প্রডাক্ট ব্যবহার করে থাকেন।

কিন্তু সব সময় তা কার্যকর না-ও হতে পারে।
পুষ্টিবিদদের মতে, খুশকির আসল কারণ যদি ধুলো-ময়লা, ঘাম জমা বা অপরিষ্কার স্ক্যাল্প হয়, তাহলে শুধু শ্যাম্পু করেই পুরোপুরি সমাধান পাওয়া কঠিন। তবে ঘরোয়া কিছু সাধারণ উপায় অবলম্বন করলে খুশকি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। চলুন, জেনে নিই।

টক দই ব্যবহার করুন
টক দই মাথার ত্বকের মৃত চামড়া দূর করতে সাহায্য করে। এটি এক ধরনের প্রাকৃতিক এক্সফোলিয়েন্টের মতো কাজ করে। মাথার ত্বকে ও চুলের গোড়ায় ভালোভাবে টক দই লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

সপ্তাহে ২ দিন করলে ভালো ফল পাবেন।
লেবুর খোসার পানি
লেবুর খোসা অ্যান্টিসেপটিক উপাদানে ভরপুর, যা খুশকি দূর করতে কার্যকর। ৪-৫টি লেবুর খোসা ৪-৫ কাপ পানিতে ভালো করে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হয়ে গেলে সেই পানি মাথার ত্বকে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

ভিনেগার ব্যবহার
ভিনেগার মাথার পিএইচ ব্যালান্স বজায় রেখে খুশকি কমাতে সাহায্য করে। শ্যাম্পু করার পর এক গ্লাস পানিতে ১ চামচ ভিনেগার মিশিয়ে শেষবার চুল ধুয়ে নিন। এক চামচের বেশি ব্যবহার করবেন না, বেশি দিলে চুল রুক্ষ হয়ে যেতে পারে।

অতিরিক্ত খেয়াল রাখবেন
১। নিয়মিত চুল পরিষ্কার রাখুন

২। গরম পানিতে মাথা না ধুয়ে কুসুম গরম পানি ব্যবহার করুন

৩। মাথায় ঘাম জমে গেলে দ্রুত ধুয়ে ফেলুন

নিয়মিত এই ঘরোয়া পদ্ধতি মেনে চললে শীতকালেও খুশকির সমস্যা অনেকটাই কমে যাবে। কেমিক্যাল ব্যবহার না করেই পেতে পারেন পরিষ্কার ও সুস্থ চুল।

সূত্র : বাংলা হান্ট

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park