1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ওজন কমাতে সহায়তা করে কোন বাদাম?

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২১৪ বার পঠিত

স্বাস্থ্য ভালো রাখতে বাদাম খাওয়া জরুরি, এ কথা ছোট থেকে বড় সবাই জানে। সমাজমাধ্যমে স্বাস্থ্যকর ফ্যাট ও বাদামের গুণাগুণ নিয়ে নিয়মিত আলোচনা হয়। পুষ্টিবিদরা বলছেন, নিয়মিত কয়েকটি বাদাম খেলে শুধু শরীরই নয়, ত্বকও থাকে ভালো। বাদামে থাকা প্রোটিন শরীরের জন্য শক্তির উৎস, তাই বাদাম ওজন কমানোর পথে বাধা নয়।

তবে ওজন কমানোর ক্ষেত্রে কোন বাদাম বেছে নেবেন, চলুন জেনে নিই।

চিনাবাদাম
চিনাবাদামে প্রচুর প্রোটিন, বি ভিটামিন এবং ফোলেট থাকে। এতে স্বাস্থ্যকর ফ্যাটও রয়েছে। আমেরিকান কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, ১০০ গ্রাম চিনাবাদামে ২৩.২ গ্রাম প্রোটিন আছে।

এতে থাকা প্রোটিন পেট ভরাতে সাহায্য করে এবং পেশি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওজন কমাতে যারা হাই-প্রোটিন ডায়েট অনুসরণ করেন, তাদের জন্য চিনাবাদাম উপকারী।

কাঠবাদাম
কাঠবাদামে ভিটামিন-ই, ম্যাগনেশিয়াম এবং নানা অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। ১০০ গ্রাম কাঠবাদামে ২১.৪ গ্রাম প্রোটিন এবং ১০.৮ গ্রাম ফাইবার থাকে।

কাঠবাদাম ভিজিয়ে খেলে হজমক্ষমতা বাড়ে, কারণ এতে থাকা ফাইটিক এসিড বেরিয়ে যায়, যা আয়রন ও জিংকের শোষণকে বাধা দেয়। পুষ্টিবিদরা প্রতিদিন ৬-৭টি কাঠবাদাম ভিজিয়ে খাওয়ার পরামর্শ দেন।
ওজন কমানোর জন্য কোনটি ভালো?

যদি প্রোটিন বাড়াতে চান, চিনাবাদাম বেছে নিতে পারেন। আর যদি ফাইবার ও প্রোটিন দুইটাই দরকার হয়, তবে কাঠবাদাম উপযুক্ত। ওজন কমাতে চিনাবাদাম বা কাঠবাদাম দুটোই খাওয়া যেতে পারে।

তবে বাদাম অবশ্যই পরিমিত মাত্রায় খেতে হবে। নুন-মাখানো বা ভাজা বাদামে অতিরিক্ত ক্যালোরি থাকে, যা ওজন কমানোর পথে বাধা হতে পারে। তাই বাদাম ভিজিয়ে খাওয়া বা হালকা ঘি দিয়ে রোস্ট করে খাওয়া ভালো।

পুষ্টিবিদরা বলছেন, শুধু বাদাম খেলে ওজন কমবে না। ওজন কমানোর জন্য পুষ্টিকর খাবার খাওয়া, প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাটের সঠিক মাত্রা বজায় রাখা এবং ক্যালরি নিয়ন্ত্রণ করা জরুরি।

সূত্র : আনন্দবাজার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park