1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

খালি পেটে গ্রিন টি পান স্বাস্থ্যকর কি না?

  • আপডেট সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

স্বাস্থ্যসচেতন অনেকের দৈনন্দিন জীবনের অপরিহার্য পানীয় হলো গ্রিন টি। ওজন কমানো থেকে শুরু করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এর উপকারিতা অনেক। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীর ও ত্বকের জন্যও অত্যন্ত উপকারী। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, খালি পেটে গ্রিন টি পান করা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

চলুন, জেনে নিই খালি পেটে গ্রিন টি পানের অপকারিতা।
পেটে অস্বস্তি : গ্রিন টিতে থাকা ট্যানিন পেটে এসিডের মাত্রা বাড়ায়। এতে পেট ব্যথা, বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, এমনকি এসিড রিফ্লাক্সের সমস্যাও বাড়তে পারে। বিশেষ করে যাদের আলসার বা এসিডিটির সমস্যা আছে, তাদের খালি পেটে গ্রিন টি পান না করার পরামর্শ দেন চিকিৎসকরা।

রক্তের ওপর প্রভাব : খালি পেটে গ্রিন টি পান করলে রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী প্রোটিনের পরিমাণ কমে যায়, ফলে রক্ত পাতলা হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে।

আয়রনের ঘাটতি: গ্রিন টি শরীরে আয়রন শোষণ কমিয়ে দেয়। তাই রক্তাল্পতায় ভোগা ব্যক্তিদের জন্য খালি পেটে এটি পান করা বিপজ্জনক হতে পারে।

হার্ট রেট ও রক্তচাপ বৃদ্ধি: গ্রিন টিতে থাকা ক্যাফেইন অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে, যার ফলে কর্টিসল ও অ্যাড্রেনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়।

এতে হৃৎস্পন্দন ও রক্তচাপ বাড়তে পারে।
কখন পান করবেন গ্রিন টি

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সকালে নাশতার পর এক কাপ গ্রিন টি সবচেয়ে উপকারী। ব্যায়াম বা শরীরচর্চার আগে এটি পান করলে কর্মক্ষমতা বাড়ে। প্রতিদিন সর্বোচ্চ এক থেকে দুই কাপ গ্রিন টি পান করাই যথেষ্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কখনোই খালি পেটে গ্রিন টি পান করবেন না।

সূত্র : টিপস ২৪

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park