1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অল্প উপকরণে তৈরি করুন চাইনিজ স্টাইল চিকেন চাওমিন, রইল রেসিপি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৩৯ বার পঠিত

চাইনিজ খাবারের মধ্যে চাওমিনের জনপ্রিয়তা বরাবরই তুঙ্গে। বিশেষ করে চিকেন চাওমিন এখন শহর থেকে গ্রাম— সবখানেই পছন্দের তালিকায়। তবে বাইরে খাওয়ার বদলে ঘরেই অল্প সময়ে তৈরি করা যায় রেস্টুরেন্টের মতো মজাদার এই পদটি। জানুন, কিভাবে সহজ উপকরণে বানাবেন চাইনিজ স্টাইল চিকেন চাওমিন।

উপকরণ :
সিদ্ধ নুডলস — পরিমাণমতো
মুরগির হাড়ছাড়া মাংস — ১ কাপ
সয়াসস — ২ টেবিল চামচ
চিলি সস — ১ টেবিল চামচ
আদা-রসুন বাটা বা মিহি কুঁচি — ২ চা চামচ
লাল পেঁয়াজ কুঁচি — অল্প
লাল ক্যাপসিকাম কুঁচি — অল্প
পেঁয়াজকলি কুঁচি — অল্প (সাজানোর জন্যও কিছু রাখুন)
সিসেমি অয়েল বা ভেজিটেবল অয়েল — ২ টেবিল চামচ
লবণ — স্বাদমতো

রান্নার প্রণালি:
১. প্রথমে একটি প্যানে তেল গরম করুন।
২. তাতে আদা-রসুন কুঁচি দিয়ে হালকা ভাজুন।
৩. এরপর মুরগির হাড়ছাড়া মাংস যোগ করে নাড়াচাড়া করুন।
৪. এতে সয়াসস ও চিলি সস দিন এবং মাঝারি আঁচে প্রায় ১০ মিনিট রান্না করুন।
৫. এবার লাল পেঁয়াজ, লাল ক্যাপসিকাম ও পেঁয়াজকলি কুঁচি দিন।
৬. এরপর সিদ্ধ নুডলস ও স্বাদমতো লবণ যোগ করুন।
৭. সব উপকরণ ভালোভাবে মিশিয়ে আরেকবার নাড়াচাড়া করে ৫–১০ মিনিট রান্না করুন।
৮. নামানোর আগে ওপর থেকে কিছু পেঁয়াজকলি কুচি ছিটিয়ে দিন।
তৈরি আপনার ঝটপট চাইনিজ স্টাইল চিকেন চাওমিন। গরম গরম পরিবেশন করুন। সন্ধ্যার নাশতা হোক বা হঠাৎ অতিথি এলে, এই পদটি মুহূর্তেই মন জয় করবে সবার।

সূত্র : সাজগোজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park