1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মসলা গুঁড়া করার সময় চালের দানা মেশানো হয় কেন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৩৫ বার পঠিত

আগেকার দিনের বেশিরভাগ ঘরোয়া টোটকাই দারুণ কার্যকরী। সেসময়ে মানুষ তাদের অভিজ্ঞতা থেকে নানা রকম উপায় খুঁজে বের করতেন, যার বেশিরভাগের পেছনেই থাকত বৈজ্ঞানিক ভিত্তি। তখন বেশিরভাগ মসলাই বাড়িতে গুঁড়া করা হতো এবং তা করার সময় অল্প পরিমাণে কাঁচা চাল মেশানো হতো।

বর্তমান সময়ে মসলা গ্রাইন্ডারে গুঁড়া করা হলেও অনেকে এখনো এই পদ্ধতি অনুসরণ করেন।

আপনি যদি এই কাজটি না করেন, তবে এর পেছনের বিজ্ঞান জেনে আপনিও শুরু করতে পারেন। চলুন, তাহলে জেনে নেওয়া যাক—
কেন চাল মেশানো হয়

বাজারে পাওয়া মসলাতে অনেক ভেজাল থাকে। তাই বাড়িতে মসলা গুঁড়া করাই স্বাস্থ্যের জন্য ভালো। আপনি যদি বাড়িতে মসলা গুঁড়া করেন, তবে খেয়াল করেছেন যে এতে দলা পাকিয়ে যায়।

এই সমস্যা এড়ানোর জন্যই এতে চালের দানা মেশানো হয়।

মসলা গুঁড়ো করার সময় কিছুটা আর্দ্রতা বের হয়। আপনি লক্ষ্য করেছেন যে মশলা গুঁড়ো করার সময় জার গরম হয়ে যায়। কাঁচা চাল সেই আর্দ্রতা শোষণ করে নেয়।

আপনি যদি মসলা গুঁড়া করার সময় এতে চাল মিশিয়ে দেন, তবে মসলা জারে লেগে থাকবে না এবং দলাও পাকাবে না।
এর উপকারিতা

চাল মেশানোর ফলে মসলা গুঁড়া করার সময় তাপ উৎপন্ন হয় না, ফলে মসলা পুড়ে কালোও হয় না। চালের কারণে মসলার সুগন্ধও কমে যায় না। আপনি যদি লাল মরিচ, ধনিয়া বা গরম মসলায় এই পদ্ধতিটি ব্যবহার করেন, তবে মসলা একদম মিহি গুঁড়ো হবে এবং টাটকাও থাকবে। আর্দ্রতার কারণেই মসলায় ছত্রাক সংক্রমণের ঝুঁকি থাকে।

আর চাল সেই আর্দ্রতা শুষে নেওয়ার ফলে ছত্রাকও ধরে না।

কখন চাল মেশাবেন না

যদি গরম মসলা তৈরি করেন, তবে বেশি চাল মেশাবেন না। চাল শুধু শুকনা মসলায় মেশাবেন, ভেজা মসলায় নয়। আপনি যদি মসলা এয়ারটাইট কন্টেইনারে ভরে ফ্রিজে রাখতে চান, তবে খুব অল্প পরিমাণে চাল মেশাতে হবে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park