1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ডায়াবেটিক রোগীরা কি বিটরুট খেতে পারবেন?

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ বার পঠিত

 

সামাজিক মাধ্যমে বিট নিয়ে নানান ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে। কেউ বিটের রস মাখছেন, কেউ আবার বিটের রস বের করে খাচ্ছেন। পুষ্টিগুণের দিক থেকে বিটের স্থান যে বেশ ওপরের দিকে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

বিটের যখন এত গুণ, তখন তা সবাই খেতে পারেন এমন ধারণা অনেকেরই রয়েছে।

কিন্তু এই সবজি মিষ্টি, তাই ডায়াবেটিক রোগীরা আদৌও এই সবজি খেতে পারেন? তা জানাতেই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক—
পুষ্টিবিদরা বলছেন, ফাইবার, নানা ধরনের খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্টের গুণে সমৃদ্ধ বিট। তাই বিপাকহারের জন্য এই বিট বিশেষ উপকারী। এই সবজিটির গ্লাইসেমিক ইনডেক্স খুব বেশি না।

অর্থাৎ, আচমকা রক্তে শর্করা বেড়ে যাওয়ার ভয় নেই।

সম্প্রতি এক জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা যদি ১০০ গ্রাম করে বিট টানা ৮ সপ্তাহ অর্থাৎ, মাস দুয়েক খেতে পারেন, তাহলে রক্তে শর্করার মাত্রায় তফাত বুঝতে পারবেন। এই সবজিতে সলিউবল ও ইনসলিউবাল, দু ধরনের ফাইবার রয়েছে। কার্বোহাইড্রেটজাতীয় খাবার পরিপাকে যা বিশেষভাবে সহায়তা করে।

এ ছাড়া রয়েছে ফোলেট, পটাশিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে গেলে হার্ট, স্নায়ু, কিডনি ও চোখের মারাত্মক ক্ষতি হয়। কিন্তু বিট খেলে সেই ভয় থাকে না। ফ্রি-ব়্যাডিক্যালের সমতা বজায় রাখতেও সাহায্য করে এই সবজি।

কারা দূরে থাকবেন

পুষ্টিবিদরা বলছেন, যাদের আগে থেকে কিডনির কোনো সমস্যা রয়েছে তারা বিট থেকে দূরে থাকবেন।

কিডনিতে স্টোন জমার ইতিহাস থাকলেও এই সবজিটি খাওয়া উচিত নয়। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলেও বিট খেতে হবে বুঝে। তবে খাওয়ার আগে পুষ্টিবিদ ও চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়াই উত্তম।
সূত্র : আজতক বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park