1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শীতকালীন রোগ প্রতিরোধে যেসব খাবার খাওয়া জরুরি

  • আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

বছর শেষে শীত নেমে এসেছে, কনকনে ঠাণ্ডা লাগছে। সর্দি, কাশি, হাত-পায়ে ব্যথা, শুষ্ক ত্বক—এই মৌসুমে এসব সমস্যা স্বাভাবিক। শীতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। তাই সুস্থ থাকতে কিছু খাবার নিয়মিত খাওয়া জরুরি।

এখানে এমন ৫ খাবারের তালিকা দেওয়া হলো, যা রোজ খেলে শরীর সুস্থ ও গরম থাকবে।
সরিষা শাক
এই শাকে রয়েছে ভিটামিন এ, সি, কে ও ফাইবার। এটি হজম শক্তি বাড়ায় এবং হার্টের স্বাস্থ্য উন্নত করে।

কাঁচা হলুদ
প্রতিদিনের রান্নায় হলুদ ব্যবহার করা হয়, তবে শীতে কাঁচা হলুদ খাওয়াও গুরুত্বপূর্ণ।

এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকে, যা সংক্রমণ প্রতিরোধ করে এবং ইমিউনিটি শক্তিশালী করে। সকালে এক টুকরো কাঁচা হলুদ খাওয়া উপকারী।

খেজুর
শীতকালে শরীর গরম রাখতে খেজুর খাওয়া যায়। এতে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম থাকে, যা শরীরের নানা সমস্যা রুখে দিতে সাহায্য করে।

এছাড়া বাতের ব্যথা কমাতে সাহায্য করে। সকালে ২-৩টি খেজুর খাওয়া যেতে পারে।

আমলকি
শীতে রোজ আমলকি খেলে শরীরে ভিটামিন সি পূর্ণ হয়। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি-কাশি ও ত্বকের সমস্যা কমায়।

তিল
তিলের মধ্যে থার্মোজেনিক উপাদান থাকে, যা শরীরকে গরম রাখে।

এতে ক্যালশিয়াম থাকায় হাড় মজবুত হয় এবং জয়েন্টের ব্যথা কমে। তিল বিভিন্ন খাবারে ছড়িয়ে খাওয়া বা লাড্ডু বানিয়ে খাওয়া যেতে পারে।
সূত্র: এই সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park