1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির বনানীতে গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিকের মৃত্যু ফ্রাঙ্কফুর্ট-বার্লিন-হামবুর্গে তীব্র প্রতিবাদ, ব্যাপক লুটপাট জামায়াতের সেই দুই নেতার রোকন পদ বাতিল জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী বিক্ষোভ ইস্যুতে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডেকেছেন প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮

ত্বকের যত্নে ঢেঁড়সের দারুণ কিছু উপকার

  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৭১ বার পঠিত

ঢেঁড়স শুধু একটি সুস্বাদু সবজিই নয়, এটি পুষ্টির ভাণ্ডার। এতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন, ভিটামিন এ, বি-কমপ্লেক্স ও সি। তবে স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের যত্নেও ঢেঁড়স সমান কার্যকর। প্রাকৃতিক উজ্জ্বলতা ফেরাতে এবং বয়সের ছাপ কমাতে ঢেঁড়সের ব্যবহার এখন বেশ জনপ্রিয়।

চলুন, জেনে নিই ত্বকের যত্নে ঢেঁড়সের ৫টি চমৎকার উপকারিতা।
প্রাকৃতিক উজ্জ্বলতা : ঢেঁড়সে থাকা ভিটামিন সি ত্বকের নিস্তেজ ভাব দূর করে ভেতর থেকে গ্লো ফিরিয়ে আনে।

ব্রণ ও দাগ দূর করে : এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ ব্রণ কমাতে সাহায্য করে এবং ত্বকের কালচে ছোপ হালকা করে।

ত্বক হাইড্রেট রাখে : ঢেঁড়সের প্রাকৃতিক পিচ্ছিল অংশ শুষ্ক ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে নরম ও মসৃণ রাখে।

বয়সের ছাপ কমায় : এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের কোষকে রক্ষা করে, ফলে বলিরেখা সহজে পড়ে না।

সংক্রমণ রোধ : রোদ ও দূষণের কারণে ত্বকে যেসব সমস্যা হয়, ঢেঁড়সের ফেসপ্যাক তা থেকে মুক্তি দিতে পারে।

ঘরে যেভাবে বানাবেন ঢেঁড়সের ফেসপ্যাক
খুব সহজেই আপনি এটি তৈরি করতে পারেন :
৮-১০টি পরিষ্কার ঢেঁড়স নিন। পানি ছাড়াই মিক্সচারে ভালো করে ঘন পেস্ট তৈরি করুন।

মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে মাত্র একদিন এই প্যাক ব্যবহার করলেই পার্থক্য বুঝতে পারবেন।
সূত্র : এই সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park