1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শরীরে ভিটামিন ডি-র ঘাটতি বুঝবেন যেসব লক্ষণে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার পঠিত

দিনভর ব্যস্ততা আর কাজের চাপে আমরা অনেক সময় শরীরের ছোট ছোট সমস্যাগুলোকে গুরুত্ব দিই না। পর্যাপ্ত বিশ্রামের পরেও যদি ক্লান্তি না কাটে কিংবা রাতে ঠিকমতো ঘুম না আসে, তবে বুঝতে হবে শরীরে ভিটামিন ডি-র ঘাটতি রয়েছে। রোদ কম লাগানো এবং খাদ্যাভ্যাসের কারণে বর্তমানে অনেকেই এই সমস্যায় ভুগছেন। চলুন, জেনে নিই ভিটামিন ডি-র ঘাটতি বোঝার কয়েকটি লক্ষণ।

একনাগাড়ে ক্লান্তি: যথেষ্ট বিশ্রাম আর ঘুমের পরেও যদি শরীর সারাক্ষণ অবসন্ন লাগে।

পেশি ও হাড়ের ব্যথা: কোনো কারণ ছাড়াই উরু, কোমর কিংবা হাড়ের গাঁটে ব্যথা হওয়া এবং শরীর নাড়াচাড়া করতে কষ্ট হওয়া।

মানসিক অস্থিরতা: অকারণে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, কাজে উৎসাহ না পাওয়া কিংবা অবসাদ বোধ করা।

ঘন ঘন অসুস্থ হওয়া: রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং সামান্য কারণে অসুস্থ হয়ে পড়া।

এছাড়া অতিরিক্ত চুল পড়াও এই ভিটামিনের অভাবের একটি বড় লক্ষণ।
কারা বেশি ঝুঁকিতে আছেন?
যারা দীর্ঘ সময় বাড়ির ভেতরে থাকেন বা শরীরে রোদ লাগে না, তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। এ ছাড়া বয়স্ক ব্যক্তি, অন্তঃসত্ত্বাদের শরীরে ভিটামিন ডি তৈরির প্রক্রিয়া ধীর হতে পারে।

প্রতিকারের উপায়:
সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শে সাধারণ একটি রক্ত পরীক্ষার মাধ্যমেই ভিটামিন ডি-র মাত্রা নিশ্চিত হওয়া যায়।

প্রতিদিন কিছুক্ষণ গায়ে রোদ লাগানো ছাড়াও খাদ্যতালিকায় মাছ, ডিম ও দুগ্ধজাত খাবার রাখা জরুরি। ছোট এই পরিবর্তনগুলোই আপনাকে দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে।
সূত্র : এবিপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park