1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির বনানীতে গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিকের মৃত্যু ফ্রাঙ্কফুর্ট-বার্লিন-হামবুর্গে তীব্র প্রতিবাদ, ব্যাপক লুটপাট জামায়াতের সেই দুই নেতার রোকন পদ বাতিল জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী বিক্ষোভ ইস্যুতে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডেকেছেন প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮

সহজ পদ্ধতিতে যেভাবে তৈরি করবেন আচারি খিচুড়ি

  • আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পঠিত

কখনো তপ্ত রোদ, আবার কখনো ঝমঝমিয়ে বৃষ্টি—আবহাওয়ার এই খামখেয়ালি সময়ে বাঙালির মন বারবার টানে গরম খিচুড়ির দিকে। বৃষ্টির দিনে ধোঁয়া ওঠা খিচুড়ির সঙ্গে যদি যোগ হয় ভুনা মাংস আর আচারের চটপটে স্বাদ, তবে দুপুরের খাবারটা জমে ক্ষীর। সাধারণ খিচুড়িতে ভিন্নতা আনতে আজ ঘরে তৈরি করতে পারেন আচারি মাংস খিচুড়ি। চলুন, জেনে নিই এটির সঠিক রেসিপি।

উপকরণ:
চাল: ১ কেজি
মাংস: দেড় কেজি (ছোট টুকরো করা)
ডাল: মসুর ও মুগ ডাল মিলিয়ে ১ কাপ
আচার: ১ কাপ (আম বা জলপাইয়ের টক আচার)
তেল: ১ কাপ সরিষার তেল
মসলা: পেঁয়াজ কুচি ১ কাপ, হলুদ, ধনিয়া, জিরা ও গরম মশলা গুঁড়া, শুকনো মরিচ এবং স্বাদমতো লবণ ও কাঁচা মরিচ।

প্রস্তুত প্রণালী:
১. মাংস রান্না: প্রথমে মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিন। এরপর সব মসলা দিয়ে মাংস ভালো করে কষিয়ে রান্না করে নিন।
২. ডাল ভাজা: মুগ ডাল হালকা ভেজে নিয়ে ধুয়ে রাখুন।

চাল ও মসুর ডালও ধুয়ে পানি ঝরিয়ে নিন।
৩. খিচুড়ি রান্না: একটি হাঁড়িতে চাল ও ডালগুলো বাকি মসলা দিয়ে হালকা ভেজে নিন। এবার পরিমাণমতো গরম পানি দিয়ে রান্না করুন।
৪. মাংস মেশানো: খিচুড়ির পানি যখন শুকিয়ে আসবে, তখন আগে থেকে রান্না করা মাংসগুলো এর ওপর ছড়িয়ে দিন।

খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাতে চাল ভেঙে আঠালো হয়ে যেতে পারে।
৫. আচার যোগ করা: নামানোর ঠিক আগে টক আচার ও কাঁচা মরিচ ছড়িয়ে দিয়ে দমে রাখুন কিছুক্ষণ। ব্যস তৈরি হয়ে গেল গরম গরম সুস্বাদু আচারি মাংস খিচুড়ি। বেগুন ভাজা বা সালাদের সঙ্গে পরিবেশন করতে পারেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park