1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চুলের যত্নে ক্যাস্টর অয়েল

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৮৯ বার পঠিত

চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়া বা রুক্ষ হয়ে যাওয়া এখন অনেকেরই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফলে ঘরোয়া যত্নে সহজলভ্য ক্যাস্টর অয়েল ব্যবহার নিয়ে আগ্রহ বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, ক্যাস্টর অয়েলে থাকা রিসিনোলিক অ্যাসিড, ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড মাথার ত্বকে পুষ্টি জোগায়, শুষ্কতা কমায় এবং চুলের বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। তবে এটি সরাসরি ব্যবহার না করে অন্য হালকা তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করাই বেশি কার্যকর।

চুলের ধরন অনুযায়ী কোন তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মেশানো হবে, তা গুরুত্বপূর্ণ। যেমন-

নারকেল তেল

ক্যাস্টর অয়েলের সঙ্গে সবচেয়ে প্রচলিত মিশ্রণ। এটি চুলের ভেতরের প্রোটিন ক্ষয় কমায় এবং শুষ্ক বা ক্ষতিগ্রস্ত চুল মেরামতে সাহায্য করে।

আমন্ড অয়েল

হালকা ও পুষ্টিকর এই তেল মাথার ত্বকে রক্ত চলাচল বাড়ায়।

ক্যাস্টর অয়েলের ভার কমিয়ে একটি ভারসাম্য তৈরি করে, ফলে চুলের গোড়া শক্ত হয়।
আর্গান অয়েল

অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ এই তেল চুলকে মসৃণ করে, জট কমায় এবং উজ্জ্বলতা বাড়ায়। রং করা বা কেমিক্যাল ট্রিটমেন্ট করা চুলের জন্য এটি বিশেষ উপকারী।

হোহোবা অয়েল

যাদের মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত, তাদের জন্য এটি কার্যকর।

এটি ত্বকের তেল নিয়ন্ত্রণ করে এবং চুল গজানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে।
রোজমেরি অয়েল

মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের ফলিকল সক্রিয় করতে সাহায্য করে। চুল পাতলা হয়ে গেলে এই মিশ্রণ নিয়মিত ব্যবহার করা উপকারী হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত ব্যবহার এবং সঠিক তেলের সংমিশ্রণই ক্যাস্টর অয়েলের আসল উপকারিতা পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park