1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের কাজ কী? মায়ানমারে পাচার হচ্ছিলো চার ট্রাক ইউরিয়া সার, অতঃপর… শুরুতেই বড় হার, আসিয়ান কাপে বাংলাদেশের যাত্রা শুভ হলো না জাইমা রহমানকে শুভকামনা জানিয়ে যা বললেন কাজী জেসিন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব, বাড়লো সবজি ও মাছের দাম বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: কেড়ে নিলো আরও ৮ প্রাণ ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম দেশের স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ফের বড় লাফ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ফের বড় লাফ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বৈরিতার প্রভাব এবং কূটনৈতিক আলোচনায় অগ্রগতি ধীর হয়ে আসায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ডিজেল রফতানিতে সম্ভাব্য নিষেধাজ্ঞার আশঙ্কাও বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৪৩ ডলার বা ২ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ১০৫ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ব্যারেলপ্রতি ১ দশমিক ৭৪ ডলার বা ১ দশমিক ৮৯ শতাংশ বেড়ে ৯৩ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে। দিনের শুরুতে একপর্যায়ে ব্রেন্টের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৫০ ডলারেও উঠেছিল।

ইরান যুক্তরাষ্ট্রকে বিভিন্ন শর্ত ও দাবি পূরণের জন্য এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে—এমন খবর ছড়িয়ে পড়ার পরই তেলের বাজারে নতুন করে ঊর্ধ্বগতি দেখা দেয়। এসব দাবির মধ্যে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়টিও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরোক্ষ কূটনৈতিক আলোচনার অগ্রগতি এবং ডিজেল রফতানি নিয়ে ওয়াশিংটনের সম্ভাব্য সিদ্ধান্তের ওপর বিশ্ব জ্বালানি বাজারের পরবর্তী পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park