1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের কাজ কী? মায়ানমারে পাচার হচ্ছিলো চার ট্রাক ইউরিয়া সার, অতঃপর… শুরুতেই বড় হার, আসিয়ান কাপে বাংলাদেশের যাত্রা শুভ হলো না জাইমা রহমানকে শুভকামনা জানিয়ে যা বললেন কাজী জেসিন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব, বাড়লো সবজি ও মাছের দাম বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: কেড়ে নিলো আরও ৮ প্রাণ ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম দেশের স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ফের বড় লাফ

জাইমা রহমানকে শুভকামনা জানিয়ে যা বললেন কাজী জেসিন

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতির আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। এ খবরে জাইমা রহমানকে শুভকামনা জানিয়েছেন বিটিভির মহাপরিচালক ও গণমাধ্যম ব্যক্তিত্ব কাজী জেসিন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে কাজী জেসিন লিখেছেন, ব্যারিস্টার জাইমা রহমানের নিষ্ঠা, বিনয়, সহজিয়া স্বভাব এবং শেখার অদম্য আগ্রহ সহজেই চোখে পড়ে। তাঁর কৌতূহল, আন্তরিকতা এবং পরিচিত গণ্ডির বাইরে গিয়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা বিশেষভাবে প্রশংসনীয়।

তিনি আরও লেখেন, বাংলাদেশের জনজীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি পরিবার থেকে আসায় জাইমার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ উত্তরাধিকার ও দায়িত্বও যুক্ত হয়েছে। তবে যে বিষয়টি সবচেয়ে ইতিবাচক, তা হলো—নিজের শিক্ষা, অভিজ্ঞতা, চিন্তা ও যোগ্যতার মধ্য দিয়ে নিজের পথ তৈরি করার তাঁর প্রচেষ্টা।

এই দায়িত্ব জাইমার জন্য বড় সুযোগ উল্লেখ করে কাজী জেসিন লিখেছেন, আইনের বাইরেও তাঁর আগ্রহের পরিধি বিস্তৃত। নারী অধিকার, বুদ্ধিবৃত্তিক চর্চা, খেলাধুলা ও শিল্প সংস্কৃতির প্রতিও তাঁর আগ্রহের প্রকাশ ঘটেছে। জাতিসংঘে এই আন্তর্জাতিক দায়িত্ব গ্রহণ তাঁর অভিজ্ঞতার পরিধি আরও বিস্তৃত করার এবং একটি ভিন্ন পরিবেশে শেখার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

কাজী জেসিন আরও লিখেছেন, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতির আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ তিনি পাচ্ছেন। এই অভিজ্ঞতা তাঁর জ্ঞান ও আন্তর্জাতিক যোগাযোগ আরও সমৃদ্ধ করবে যার সুফল পাবে একসময় বাংলাদেশ।

ব্যারিস্টার জাইমাকে শুভ কামনা জানিয়ে লিখেছেন, জাইমার নতুন এই পথচলার জন্য রইল আন্তরিক শুভকামনা। আমি বিশ্বাস করি, সামনে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে এবং নিজের যোগ্যতা ও দৃঢ়তার মাধ্যমে তিনি যেখানেই যাবেন, সেখানেই নিজের স্বতন্ত্র ছাপ রাখতে পারবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park