জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেশে এবং পররাষ্ট্রমন্ত্রী বিদেশে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) মাদারীপুরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চে জেলা এনসিপি আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকার গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকেই নিরাপত্তা দিতে পারছে না।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, যুক্তরাষ্ট্রে ড. মুহাম্মদ ইউনূসের হেনস্তার ঘটনার দায় পররাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে।
এর আগে, শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা এনসিপি আয়োজিত আরেকটি নাগরিক সভায় নাহিদ ইসলাম বলেন, বিদেশে আওয়ামী লীগ এবং দেশে বিএনপি—এই দুই শক্তির কারণে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছে না।
Leave a Reply