1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন অস্ত্রভাণ্ডারের ওপর নির্ভর করেও হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি আরব পুলিশের ওপর হামলা হলেও অপরাধীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সিরিজে দুই তারকাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা ওভেন ছাড়া তন্দুরি চিকেন বানানোর সহজ রেসিপি গ্যাস বিক্রি বন্ধে ধর্মঘট, জ্বালানিমন্ত্রী বললেন কঠোরভাবে মোকাবিল এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের দুর্গাপ্রতিমা! চুয়েটে প্রবেশ না করার শর্তে বেরিয়ে ভিসি বললেন সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরবো বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি, কর্মসূচি আগামী মাসে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিই নিরাপত্তাহীনতায়: নাহিদ ইসলাম নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

টঙ্গীর ভয়াবহ আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট

  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৯টি ইউনিট কাজ করছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। শুরুতে তিনটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের ভয়াবহতা বিবেচনায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন কর্মীরা।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। ফলে খবর পাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে সেখানে পৌঁছাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রথমে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বিবেচনায় আরও ইউনিট যুক্ত করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, আটটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি আরও ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর জন্য রওনা হয়েছে। সব মিলিয়ে আগুন নেভানোর কাজে ১৯টি ইউনিট নিয়োজিত রয়েছে।

এদিকে, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ, কারখানার ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park