1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নাশতায় রাখুন লাচ্ছা পরোটা, রইল সহজ রেসিপি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৬২ বার পঠিত

সকালের নাশতায় আমরা বিভিন্ন আইটেম রাখি। খেয়ে থাকি আটা বা ময়দার রুটি। তবে মাঝেমধ্যে চাইলে তৈরি করতে পারেন লাচ্ছা পরোটা।

এ ছাড়া যেকোনো উপলক্ষকে সামনে নিয়েও এই নাশতা তৈরি করতে পারেন।

মেহমানরা তো উপভোগ করবেই, সেই সঙ্গে বাড়ির ছোট থেকে বড় সবাই মজা করে খাবে।
এই বিশেষ পরোটায় অনেকগুলো স্তর থাকে। মাংস বা সেমাইয়ের সঙ্গে এর স্বাদ একেবারে আলাদাই। জেনে নিন সহজে বাড়িতে কিভাবে বানাবেন।

রইল লাচ্ছা পরোটার রেসিপি—

উপকরণ (৫ জনের জন্য)

ময়দা- ১ কেজি
ডিম- ২টি
তেল- প্রয়োজনমতো
লবণ ও চিনি- স্বাদমতো
প্রণালী

প্রথমে ময়দাতে লবণ, চিনি ও ২ টেবিল চামচ সাদা তেল ও ২টি ডিম ভেঙে ভালোভাবে মিশিয়ে নিন। ১ ঘণ্টা ঢেকে রাখুন। এরপর লেচি কেটে নিন। থালায় তেল মাখিয়ে লেচি নিয়ে হাতের সাহায্যে বাড়াতে হবে।

লাচ্ছা পরোটা বেলা যাবে না। এবার ১টা দিক লম্বা করে কেটে রোল করে মুড়িয়ে নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে চেপে দিন।

লেচিগুলো আবার তেল মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। এরপর থালায় তেল মাখিয়ে হাতের সাহায্যে সাবধানে পরোটা বাড়িয়ে নিন। তেল গরম করে ছাঁকা তেলে পরোটা ভেজে তুলে নিন।

এবার মাংস বা সেমাইয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
সূত্র : আজতক বাংলা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park