1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের কাজ কী? মায়ানমারে পাচার হচ্ছিলো চার ট্রাক ইউরিয়া সার, অতঃপর… শুরুতেই বড় হার, আসিয়ান কাপে বাংলাদেশের যাত্রা শুভ হলো না জাইমা রহমানকে শুভকামনা জানিয়ে যা বললেন কাজী জেসিন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব, বাড়লো সবজি ও মাছের দাম বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: কেড়ে নিলো আরও ৮ প্রাণ ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম দেশের স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ফের বড় লাফ

রিয়াদসহ আরও কয়েকটি শহরে হামলার দাবি হুথি গোষ্ঠীর

  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর বেশ কয়েকটি স্থাপনা এবং রাজধানী রিয়াদসহ আরও কয়েকটি শহরে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। বেশিরভাগ হামলা প্রতিহত করা হয়েছে বলে রবিবার (২০ সেপ্টেম্বর) জানিয়েছে সৌদির বিমান প্রতিরক্ষা বাহিনী।

হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন ও ক্রুজ মিসাইল ব্যবহার করে সৌদি আরবের দুটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। হামলার পর আরামকোর তেল স্থাপনা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে, সৌদির বিমান প্রতিরক্ষা বাহিনীর দাবি, তারা রিয়াদকে লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করেছে এবং বিশা, তাইফ, ফারাসান ও ইয়ানবু শহরে অন্যান্য হামলাও ব্যর্থ করে দিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাথে আবারও আলোচনা শুরু করতে মধ্যস্থতাকারী কাতারের মাধ্যমে সাত শর্তের কথা জানিয়েছে ইরান। অন্যান্য শর্তের সাথে সব ফ্রন্টলাইনে হামলা বন্ধ করে ইরানের জব্দ করা সম্পদ ফিরিয়ে দেয়া এবং ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেয়ার দাবি জানিয়েছে তেহরান।

ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি জানিয়েছেন, আবারও আলোচনা শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রকে এই সাত শর্ত মেনে নিতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park