1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের কাজ কী? মায়ানমারে পাচার হচ্ছিলো চার ট্রাক ইউরিয়া সার, অতঃপর… শুরুতেই বড় হার, আসিয়ান কাপে বাংলাদেশের যাত্রা শুভ হলো না জাইমা রহমানকে শুভকামনা জানিয়ে যা বললেন কাজী জেসিন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব, বাড়লো সবজি ও মাছের দাম বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: কেড়ে নিলো আরও ৮ প্রাণ ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম দেশের স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ফের বড় লাফ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব, বাড়লো সবজি ও মাছের দাম

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সবজি ও মাছের দাম কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে আগের দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি।

রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বেগুন। ৮০ থেকে ১৪০ টাকায় বিক্রি হলেও সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৬০ টাকায়। আলু ৩০ টাকা, বরবটি ১০০, করলা, ঢেঁরশ, পটল ৮০ টাকা, কাঁচামরিচ ১৪০ থেকে ১৬০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা। তবে দেড় মাস আগে দাম বাড়লেও কমেনি মাছ, মুরগী আর ডিমের দাম। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়, সোনালী ৩২০, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকায়। ৫ থেকে ১০ টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে ডজনে একশ ৫০ থেকে একশ ৬০ টাকায়। আকার ভেদে রুই মাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকায়, পাঙ্গাস ২২০ থেকে ২৮০ টাকা। এদিকে, লিটারে চার টাকা বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। দুই লিটারের তেলের বোতল বিক্রি হচ্ছে ৪০৮ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park