1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্নীতি ও অপরিকল্পিত সিদ্ধান্তে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি স্বাস্থ্যখাতে: রাষ্ট্রপতি জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী অংশীদারত্ব জোরদারে দৃঢ় প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর বেআইনি পদ্ধতিতে আইনের শাসন কায়েম করা যায় না: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, আদালতের রায়ে শাস্তি: তথ্য উপদেষ্টা ইসরাইলে পার্লামেন্ট নির্বাচন শুরু, ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে নেতানিয়াহু মাটির নিচে গ্যাস, অথচ ১৭ বছরে খনন হয়নি একটি কূপও: জ্বালানিমন্ত্রী উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তায় জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, বিশ্ববাজারে ফিরছে ‘ঢাকাই মসলিন’ বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান তারেক রহমানের

মাটির নিচে গ্যাস, অথচ ১৭ বছরে খনন হয়নি একটি কূপও: জ্বালানিমন্ত্রী

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

দেশে মাটির নিচে গ্যাসের মজুত থাকার সম্ভাবনা থাকলেও বিগত ১৭ বছরে একটি গ্যাসকূপও খনন করা হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিগত সময়ে নেওয়া নীতির বোঝা বাংলাদেশের মানুষকে আরও ৫০ থেকে ৬০ বছর বহন করতে হতে পারে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাসে আয়োজিত ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে জ্বালানি ও বিদ্যুৎ খাতে যে ব্যবস্থা চালু রাখা হয়েছিল, তার প্রভাব দীর্ঘদিন বহন করতে হবে দেশের মানুষকে।

কাতার থেকে চুক্তি অনুযায়ী তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সরকারের ব্যয় বাড়ছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, সরবরাহ বন্ধ থাকায় স্পট মার্কেট থেকে প্রতি ইউনিট গ্যাস ৩০ ডলার পর্যন্ত চড়া দামে কিনতে হচ্ছে। এতে সরকারের ব্যয়ের ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে।

এ সময় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদনের সামগ্রিক জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির অংশ ৩০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে প্রয়োজনীয় সব যন্ত্রপাতি সম্পূর্ণ করমুক্ত রাখা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে দেশে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park