1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অবরোধে ইরানকে চাপে রাখতে চান ট্রাম্প: রুবিও শেখ পরিবারকে ইঙ্গিত করে নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি; ‘দেশের মানুষের বিপদে তারা পাশে ছিল না’ রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে যে পুষ্টিকর খাবারগুলো কপ-৩১ সম্মেলনস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ স্বদেশ প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি সাভার ও আশুলিয়ায় আবারও উত্তেজনা, অন্তত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডাদেশ আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল আজ তারেক রহমান-এরদোয়ান বৈঠক, নতুন মাত্রায় ঢাকা–আঙ্কারা সম্পর্ক আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

শেখ পরিবারকে ইঙ্গিত করে নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি; ‘দেশের মানুষের বিপদে তারা পাশে ছিল না’

  • আপডেট সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

শেখ পরিবারকে ইঙ্গিত করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেছেন, ‘তারা কখনই বিপদে বাংলাদেশের মানুষের পাশে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না।’
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ১৯৭১ সালের ত্রিশ লক্ষ শহীদের ভিতরে ঐ পরিবারের একজনও নেই। কারণ তারা তখন আরাম আয়েশে বিদেশে সময় কাটিয়েছে। এই চব্বিশে এতগুলো ছাত্র, রিকশাওয়ালা ও নিরীহ মানুষ প্রাণ দিলো ঐ পরিবারের কারো গিয়েছে? এরা সারাজীবনভর এই দেশের মানুষের উপরে শাসন, শোষণ ও নির্যাতন করেছে। তারা হলো সুবিধাভোগী।

তিনি আরও বলেন, তারা কখনই বিপদে বাংলাদেশের মানুষের পাশে ছিলো না এবং ভবিষ্যতেও থাকবে না। তাই একাত্তরে যেভাবে ইয়াহিয়া খানদের উদ্দেশ্যে বলা হয়েছিলো ‘এদের বর্জন করুন’, আমাদের এখন সময় এসেছে এই সকল সুবিধাভোগীদের বর্জন করার।

উপাচার্য বলেন, জিয়া পরিবার সবসময় জাতির ক্রান্তিকালে উদ্ধারকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। একবার ১৯৭১ এ যখন জাতি জাতি দিশেহারা; একদল ব্যাগেজ গুছিয়ে রেখে দিছে সারেন্ডার করবে, হাজারো রিকোয়েস্টের পরও স্বাধীনতার ঘোষণা করে না, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, নেগোসিয়েশনের স্বপ্ন দেখে। তখন জীবনের মায়া ত্যাগ করে দেশবাসীর আকাঙ্ক্ষাকে ধারণ করে জিয়াউর রহমান রিভল্ট করেন।

অনুষ্ঠানে শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের সদস্য সচিব মারুফ হাসান (মামুন সরকার)। এছাড়া বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব এবং জাতীয় জীবনে এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park