1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইফতারে মজাদার চিকেন চপ

  • আপডেট সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৬১ বার পঠিত

কেবল ইফতারেই না, বরং সারা বছরই সন্ধ্যার নাশতায় রাজত্ব করতে সক্ষম চিকেন চপ। মজাদার এ খাবারে রয়েছে নানা পুষ্টিকর উপাদানও। তাই ছোট্ট সোনাণির টিফিনের জন্যও বেছে নেন অনেকেই। জেনে নিন চিকেন চপ তৈরির রেসিপি।

উপকরণ
চিকেন বোনলেস ছোট টুকরা ২০০ গ্রাম
আলু ২টা
গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
লবণ ১/২ টেবিল চামচ
হলুদ গুঁড়া ১/২ টেবিল চামচ
লেবুর রস ২ টেবিল চামচ
ধনেপাতা কুচি ১/২ কাপ
কাশ্মীরি লাল মরিচ গুঁড়া ১.৫ টেবিল চামচ
তেল ১/৪ কাপ
ধনের গুঁড়া ১ টেবিল চামচ
জিরা গুঁড়া ১ টেবিল চামচ
গরম মসলার গুঁড়া ১/২ টেবিল চামচ
ব্রেড ক্রাম্ব ২ কাপ
ময়দা ৬ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া ১/২ টেবিল চামচ
বিটলবন ১/২ টেবিল চামচ
তেল প্রয়োজনমতো (ভাজার জন্য)

প্রণালী
প্রথমে কড়াইয়ে তেল গরম করে আদা ও রসুন বাটা দিয়ে অল্প নেড়ে বোনলেস চিকেন ছোট ছোট টুকরা করে দিতে হবে।
এরপর লবণ, হলুদ গুঁড়া, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়া, কাশ্মীরি মরিচ গুঁড়া, লেবুর রস দিয়ে চিকেন ভাজতে হবে।
মাংস সিদ্ধ ও ভাজা হলে একটা পাত্রে ঢেলে রাখতে হবে।
আবার কড়াইতে তেল গরম করে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মসলার গুঁড়া, গোলমরিচ গুঁড়া, স্বাদমতো লবণ ও সিদ্ধ আলু ভেঙে দিয়ে ভাজতে হবে।

আলু ভাজা হলে নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে অল্প নেড়ে একটা পাত্রে ঢেলে নিতে হবে।
অল্প গরম থাকতে থাকতে ভাজা চিকেন দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে।
মাখা চিকেন থেকে পরিমাণমতো নিয়ে হাত দিয়ে ডোলে শেপ তৈরি করে নিতে হবে। একইভাবে সবগুলো তৈরি করে নিতে হবে।

একটা পাত্রে ব্রেড ক্রাম্ব নিতে হবে ।
আরেকটা পাত্রে ময়দা, গোলমরিচ গুঁড়া, বিটলবণ ও অল্প পানি দিয়ে গুলে ব্যাটার তৈরি করে নিতে হবে ।
একটা একটা করে নিয়ে প্রথমে ময়দার ব্যটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বের পাত্রে দিতে হবে। ভালো করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিতে হবে।
কড়াইয়ে তেল গরম করে মিডিয়াম লো ফ্লেমে লালচে রং করে ভেজে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park