1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের কাজ কী? মায়ানমারে পাচার হচ্ছিলো চার ট্রাক ইউরিয়া সার, অতঃপর… শুরুতেই বড় হার, আসিয়ান কাপে বাংলাদেশের যাত্রা শুভ হলো না জাইমা রহমানকে শুভকামনা জানিয়ে যা বললেন কাজী জেসিন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব, বাড়লো সবজি ও মাছের দাম বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: কেড়ে নিলো আরও ৮ প্রাণ ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম দেশের স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ফের বড় লাফ

জুমার নামাজের সময় পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ১৬

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে একটি মসজিদ ও পুলিশ কমপ্লেক্সে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক

ব্যক্তি এবং পাঁচজন পুলিশ সদস্য। এ ঘটনায় ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় কোহাটের পুরোনো পুলিশ লাইনস কমপ্লেক্সে এ হামলা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি কমপ্লেক্সের ফটকে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরণ ঘটে। এতে মসজিদের বাইরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একটি দেয়াল ধসে পড়ে। বিস্ফোরণের স্থানে বড় গর্তও তৈরি হয়েছে।

খাইবার পাখতুনখাওয়ার পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর বিশেষ শাখার একটি ভবনের কাছে আরেকটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। এরপর পুলিশ ও কাউন্টার টেররিজম বিভাগের সদস্যদের সঙ্গে হামলাকারীদের গোলাগুলি শুরু হয়। পুলিশের অভিযানে একজন হামলাকারী নিহত হয়েছেন।

কোহাটের জেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে ১৫টি মরদেহ এবং ৫০ জনের বেশি আহতকে নেওয়া হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। উদ্ধারকাজের পাশাপাশি পুলিশ কমপ্লেক্সে অভিযান চলছে। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি, আরব নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park