1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের কাজ কী? মায়ানমারে পাচার হচ্ছিলো চার ট্রাক ইউরিয়া সার, অতঃপর… শুরুতেই বড় হার, আসিয়ান কাপে বাংলাদেশের যাত্রা শুভ হলো না জাইমা রহমানকে শুভকামনা জানিয়ে যা বললেন কাজী জেসিন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব, বাড়লো সবজি ও মাছের দাম বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: কেড়ে নিলো আরও ৮ প্রাণ ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম দেশের স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ফের বড় লাফ

জ্বালানি তেলের দাম বাড়ায় বেসরকারি কন্টেইনার হ্যান্ডলিং চার্জ বেড়েছে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

জ্বালানি তেলের দাম বাড়ায় বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো এসোসিয়েশন-বিকডা কন্টেইনার হ্যান্ডলিং চার্জ বাড়িয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। বিকডা এক বিজ্ঞপ্তিতে ছয়টি ক্ষেত্রে ‘সারচার্জ’ বাড়ানোর কথা বলেছে।

এর মধ্যে চট্টগ্রাম বন্দর ও আইসিডির মধ্যে এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল-পিসিটি থেকে আইসিডিতে খালি কন্টেইনার আনা-নেওয়া রয়েছে। সঙ্গে রফতানি পণ্য বোঝাই এবং হ্যান্ডলিং চার্জও বেড়েছে।

বিআইসিডিএ মহাসচিব রুহুল আমিন সিকদার জানান, সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে সরকারিভাবে লিটারে ২০ টাকা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। সে হিসেবে ডিজেলের দাম বেড়েছে ১৭ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ ১১৫ টাকা থেকে তা বেড়ে ১৩৫ টাকা হয়েছে। কন্টেইনার হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে আমাদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের দাম রয়েছে। আমরা সবগুলোতে গড়ে ৯ দশমিক ৮৫ শতাংশ করে বাড়িয়েছি; যেটা সোমবার থেকে কার্যকর হচ্ছে।

বিকডা’র বিজ্ঞিপ্তিতে বলা হয়, যেসব খাতে চার্জ বেড়েছে সেগুলো হল- ইয়ার্ড থেকে খালি কন্টেইনার উত্তোলন, সিএফএস শেড পর্যন্ত খালি কন্টেইনার পরিবহন, খালি কন্টেইনারে রফতানি পণ্য বোঝাইকরণ, বোঝাইয়ের পর ইয়ার্ডে রফতানি পণ্যভর্তি কন্টেইনার পরিবহন, ইয়ার্ড থেকে রফতানি পণ্যের কন্টেইনার উত্তোলন, জাহাজ নির্ধারণের পর লোড ইয়ার্ডে রফতানি পণ্যভর্তি কন্টেইনার উত্তোলন এবং চট্টগ্রাম বন্দর ও পিসিটি পর্যন্ত রফতানি পণ্য বোঝাই কন্টেইনার পরিবহন।

আমদানি পণ্য ডেলিভারি চার্জও বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর ও পিসিটি থেকে আইসিডি পর্যন্ত আমদানি পণ্য ভর্তি কন্টেইনার পরিবহন, আইসিডিতে পণ্য ভর্তি কন্টেইনার উত্তোলন, ডেলিভারি ইয়ার্ডে আমদানি পণ্যের কন্টেইনার রাখা এবং শ্রমিকদের মাধ্যমে কন্টেইনার থেকে ট্রাকে আমদানি পণ্য ডেলিভারি দেওয়া রয়েছে। একইসাথে রফতানি পণ্য ভর্তি কন্টেইনারের মোট ওজনের চার্জও বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park