1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

কোন ইউনিয়নে কবে ভোট, বৃহস্পতিবার জানাবে ইসি

  • আপডেট সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

দেশে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি ইউনিয়ন, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি ইউনিয়ন, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি ইউনিয়ন এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কোন ইউনিয়নে কবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, তা আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুর সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের কোনো সম্পর্ক নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এখনো দাবি পায়নি নির্বাচন কমিশন বলেও জানান তিনি।

সানাউল্লাহ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য যা যা প্রয়োজন, নির্বাচন কমিশন তার সবকিছুই করবে।

এ ছাড়া আগামী ১০ ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন বলে জানান এই নির্বাচন কমিশনার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park