1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

আবারও বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ, সহআয়োজক ভারত

  • আপডেট সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

২০১১ সালের পর আবারও বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। আগামী ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। প্রায় ২০ বছর পর এই আয়োজনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
আগামী ৯ অক্টোবর শুরু হবে ২০৩১ সালের বিশ্বকাপ। ২৩ নভেম্বর ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু ওয়ানডে বিশ্বকাপই নয়, ২০২৮ অলিম্পিক গেমসে ক্রিকেটের পুরুষদের ইভেন্টের বাছাইপর্বও অনুষ্ঠিত হবে বাংলাদেশে।

এদিকে ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতাগুলোর সূচিও নির্ধারণ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই তালিকায় রয়েছে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল।

সূচি অনুযায়ী, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ১২ অক্টোবর শুরু হয়ে ১২ নভেম্বর শেষ হবে টুর্নামেন্টটি। ২০৩০ সালের আসর যৌথভাবে আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। তবে ২০৩২ ও ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক এখনো নির্ধারণ করেনি আইসিসি।

এদিকে ২০৩৫ সাল পর্যন্ত প্রতি দুই বছর অন্তর জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের পরিকল্পনা জানিয়েছে সংস্থাটি। ২০২৯ ও ২০৩১ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। এ ছাড়া ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে থাকছে ভারত।

আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা বলেন, দীর্ঘমেয়াদি এই সূচি ক্রিকেটার ও সদস্য দেশগুলোকে আগাম পরিকল্পনা সাজাতে সহায়তা করবে। পাশাপাশি খেলোয়াড়দের উন্নয়নের সুযোগ তৈরি, উচ্চমানের কর্মসূচি বাস্তবায়ন এবং আন্তর্জাতিক ক্রিকেটের সূচিতে শৃঙ্খলা আনতেও এটি ভূমিকা রাখবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park