1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের প্রশাসনিক দায়িত্বে জাইমা রহমান, লিগ্যাল অফিসারের কাজ কী? মায়ানমারে পাচার হচ্ছিলো চার ট্রাক ইউরিয়া সার, অতঃপর… শুরুতেই বড় হার, আসিয়ান কাপে বাংলাদেশের যাত্রা শুভ হলো না জাইমা রহমানকে শুভকামনা জানিয়ে যা বললেন কাজী জেসিন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব, বাড়লো সবজি ও মাছের দাম বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: কেড়ে নিলো আরও ৮ প্রাণ ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম দেশের স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ফের বড় লাফ

নিখোঁজের পর জঙ্গলে মিললো কুবি শিক্ষকের ছেলের মরদেহ

  • আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পঠিত

কুমিল্লার কোটবাড়ি এলাকায় নিখোঁজ অপ্রতিম (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছের ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপ্রতিম সপ্তম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে সে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা তাকে খুঁজছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জঙ্গলের ভেতর অপ্রতিমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন। পরে খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

প্রাথমিকভাবে তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানা গেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ঘটনার কারণ ও মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park