1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রী ইসি ও জাতীয় সংলাপে ১১ দলীয় ঐক্যের ব্যানারেই অংশ নিতে চায় জামায়াত ৩১৭ রান তাড়া করে ভারত ‘এ’ দলকে উড়িয়ে রাইজিং স্টার্সের ফাইনালে শ্রীলংকা শীতের ফল আতা খেলে মিলবে যেসব উপকার একাত্তর-নব্বইয়ের চেতনাই প্রভাবিত করেছে জুলাইকে: রিজভী ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২ নিউইয়র্কে ঝড়: ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখের বেশি মানুষ ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন হজযাত্রীদের সুবিধায় বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের শেষ চালান

৩১৭ রান তাড়া করে ভারত ‘এ’ দলকে উড়িয়ে রাইজিং স্টার্সের ফাইনালে শ্রীলংকা

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

ভারত ‘এ’ দলকে বিধ্বস্ত করে এশিয়া কাপ রাইজিং স্টার্স ক্রিকেটের ফাইনালে উঠেছে শ্রীলংকা ‘এ’ দল। কাতারের দোহায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রথম সেমিফাইনালে তিলক বর্মাদের ৩১৭ রান ৪২তম ওভারে দুই উইকেট হারিয়েই টপকে যায় পবন রত্নায়েকের দল।

দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক বর্মা এদিন টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ‘বি’ গ্রুপে পাকিস্তান ‘এ’ দলের কাছে ৪৮ রানে হেরে রানার্সআপ হওয়া দলটি নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রানের চ্যালেঞ্জিং স্কোর পায়। ৬৩ বলে ১১ চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৭৮ রান করেন ওপেনার অভিষেক শর্মা। এ ছাড়া অধিনায়ক বর্মা ৬৬ বলে ৫৩ এবং শাহবাজ আহমেদ ৪৮ বলে অপরাজিত ৫৪ রান করেন। আগের ম্যাচে রেকর্ডের পর রেকর্ড গড়া বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে আসে ২৭ বলে ৪০ রান। লংকান বোলিংয়ে পেসার জেনিথ লিয়াঙ্গে এবং দুই অফ স্পিনার রাবিন্দু ফার্নান্ডো ও নিপুন ধনঞ্জয়া দুটি করে উইকেট নেন। ‘এ’ গ্রুপে বাংলাদেশক ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া লংকানরা রান তাড়ায় ভারতীয় বোলারদের পাত্তাই দেয়নি। দুই ওপেনারই করেছেন সেঞ্চুরি। ১৭৪ রানের উদ্বোধনী জুটিতে সিনেত জয়াবর্ধনা ৭০ বলে ১০ চার ও ছয় ছক্কায় ১০৫ রান যোগ করে আউট হন। লাসিত ক্রুসপুলে ১০৭ বলে ১২ চার ও তিন ছক্কায় ১১৬ করে ফেরার পর নিশান মাদুস্কা ৫৬ বলে ৫৮ এবং অধিনায়ক পবন রত্নায়েকে ১৬ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। নিশ্চিত করে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park